ঢাকাThursday , 23 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা।

    admin
    July 23, 2026 6:45 pm
    Link Copied!

    উমংনু মারমা, বান্দরবান, প্রতিনিধি।

    সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় আলিম পরীক্ষা-২০২৬ আগামী ২৭ জুলাই (সোমবার) থেকে পুনরায় শুরু হচ্ছে।
    বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উল্লিখিত পাঁচ জেলার আলিম পরীক্ষা-২০২৬-এর অবশিষ্ট পরীক্ষাগুলো পূর্বঘোষিত রুটিন অনুযায়ী ২৭ জুলাই থেকে অনুষ্ঠিত হবে।

    তবে বন্যার কারণে এর আগে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে বোর্ড জানিয়েছে।
    এদিকে সংশ্লিষ্ট জেলার কেন্দ্র সচিব, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST