ঢাকাFriday , 12 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিপিএটিসির ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের বাস্তব প্রশিক্ষণের কর্মশালা অনুষ্ঠিত

    admin
    September 12, 2025 12:51 pm
    Link Copied!

    মোঃ মাকসুদুর রহমান শাকিল, জামালপুর জেলা প্রতিনিধি//

    বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে কর্মশালা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, জামালপুর জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়।

    বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশিক্ষণ গ্রুপ-০৬ এর মোট ০৯ জন নবীন প্রশিক্ষণার্থী কর্মকর্তা জামালপুর জেলায় দুই সপ্তাহব্যাপী মাঠ-সমীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছেন। তাদের বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবেই এ কর্মশালার আয়োজন করা হয়।

    কর্মশালায় প্রশিক্ষণার্থীদের জামালপুর জেলার সামগ্রিক পরিচিতি, জেলা পুলিশের কাঠামো, ইউনিটসমূহ, জনবল ও সার্বিক কার্যক্রম/সাফল্য উপস্থাপন করা হয়। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নীতি-নির্ধারণ, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব ও সুশাসন বিষয়ে ধারণা প্রদান করা হয়।

    এসময় পুলিশ সুপার মহোদয় নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং অভিজ্ঞতালব্ধ বক্তব্য উপস্থাপন করেন।

    কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোরশেদা খাতুন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST