জাকির আহমেদ, মদন(নেত্রকোনা)প্রতিনিধি :
নেত্রকোনার মদন প্রেসক্লাবের উদ্যোগে আপোষহীন বেহম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আছর নামাজ পর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন শাহী মসজিদের ঈমাম মাওলানা তানফিজ । এ সময় প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম,সহ-সভাপতি সামছুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মতিউর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি আল আমীন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক নূরুল হক রনু,সাংবাদিক মোশাররফ হোসেন, নিজাম উদ্দিন, আলী আজগর পনির, জাকির আহমেদ চৌধুরী, উপজেলা যুবদল নেতা কে জামান প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



