বি.এম.সাদ্দাম হোসেন; মাগুরা থেকে
বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে আজ ৯ ডিসেম্বর সারা মাগুরা শহর জুড়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি ও বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল নগর পরিচালন এবং মাগুরা পৌরসভা।
র্যালিটি শুরু হয় মাগুরা পৌরসভা গেট থেকে। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি অংশগ্রহণকারীরা সমবেত হন নারী জাগরণ ও নারীর অগ্রগতিকে কেন্দ্র করে আয়োজিত বিশেষ আলোচনা সভায়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার (এসপি) মহোদয়সহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে বেগম রোকেয়ার অবদান তুলে ধরেন। বক্তারা বর্তমান সমাজে নারীর শিক্ষা, অধিকার, সমান সুযোগ সৃষ্টি ও নেতৃত্বদানে নারীর ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, নারী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি মাগুরাবাসীর নারী উন্নয়ন-বান্ধব মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়।
বেগম রোকেয়া দিবস ২০২৫-এর প্রতিপাদ্য
“নারীর ক্ষমতায়ন ও সমতা—উন্নয়নের অগ্রপথে আমাদের প্রতিশ্রুতি”
বেগম রোকেয়ার স্বপ্নের আলোকধারা ধরে নারী জাগরণকে আরও গতিশীল করতে এ আয়োজন মাগুরায় নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।



