ঢাকাFriday , 12 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

    admin
    June 12, 2026 6:36 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    ভারতের নবনিযুক্ত হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী স্থলপথে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসছেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী মৃণাল ত্রিবেদীও।

    শুক্রবার (১২ জুন) তিনি সপরিবারে বাংলাদেশে প্রবেশ করবেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে দেশের সীমান্ত অঞ্চল ও যাতায়াতের রুটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।

    সংশ্লিষ্ট সরকারি ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেনাপোল স্থানীয় প্রশাসনকে এই ভিআইপি মুভমেন্টের ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।

    এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে গত ১১ জুন এক জরুরি চিঠির মাধ্যমে বেনাপোল কাস্টমস হাউস, বেনাপোল পোর্ট থানা, ইমিগ্রেশন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোম্পানি কমান্ডারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সর্বোচ্চ সতর্ক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

    ভারতীয় হাইকমিশনের কূটনৈতিক বার্তা অনুযায়ী, নতুন হাইকমিশনারকে স্বাগত জানাতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার মি. পবনকুমার তুলসীদাস বাধে এবং সেকেন্ড সেক্রেটারি মি. গৌরব আগরওয়ালসহ একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক দল ইতিমধ্যেই ঢাকা থেকে সড়কপথে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা বৃহস্পতিবার (১১ জুন)

    রাতে যশোরে অবস্থান করবেন এবং ১২ জুন সকালে বেনাপোল সীমান্তে উপস্থিত হয়ে নতুন হাইকমিশনার, তাঁর স্ত্রী ও সফরসঙ্গীদের স্বাগত জানাবেন।

    সীমান্তের আনুষ্ঠানিকতা ও স্বাগত প্রক্রিয়া শেষ করে ভারতের নতুন হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী সড়কপথেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং একই দিন (১২ জুন) বিকেলে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের মনোনীত হাইকমিশনারের সফরকে কেন্দ্র করে বেনাপোল চেকপোস্ট ও তৎসংলগ্ন যশোর-ঢাকা মহাসড়কে পুলিশের বিশেষ এ্যাসকোর্টসহ নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST