ঢাকাSunday , 14 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেরোবির তত্ত্বাবধানে পীরগঞ্জ আইটি সেন্টার

    admin
    December 14, 2025 6:21 pm
    Link Copied!

    বেরোবি প্রতিবেদক: পারভেজ হাসান

    বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কাছে ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য হস্তান্তর করা হয়েছে।

    রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে পীরগঞ্জ উপজেলায় অবস্থিত সেন্টারটির দায়িত্ব বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদের কাছে বুঝিয়ে দেয়।

    হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

    বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সেন্টারটি পরিচালিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজ এবং উদ্ভাবনী কাজে আগ্রহী উদ্যোক্তারা তথ্যপ্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং নতুন উদ্ভাবনের সুযোগ লাভ করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST