ঢাকাTuesday , 14 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেরোবির নাম ব্যবহার করে অননুমোদিত ফেসবুক পেজ-গ্রুপ: প্রশাসনের সতর্কবার্তা

    admin
    October 14, 2025 10:39 pm
    Link Copied!

    পারভেজ হাসান, মিঠাপুকুর থে‌কে//

    সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) নাম ও লোগো ব্যবহার করে ব্যক্তিগত উদ্যোগে একাধিক ফেসবুক পেজ, গ্রুপ ও একাউন্ট খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসা এসব অননুমোদিত মাধ্যম থেকে বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

    বেরোবি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যেকোনো অফিসিয়াল তথ্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট https://brur.ac.bd/ এবং অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/pr.brur–এর মাধ্যমেই প্রকাশ করা হয়। এসব ছাড়া অন্য কোনো পেজ, গ্রুপ বা একাউন্টের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

    এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৫তম সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে খোলা সকল ফেসবুক পেজ, গ্রুপ ও একাউন্টের অ্যাডমিন এবং মডারেটরদের আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে তাদের নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

    নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদনের জন্য তথ্য না দিলে ঐসব অননুমোদিত পেজ, গ্রুপ ও একাউন্টের অ্যাডমিন-মডারেটরদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST