ঢাকাWednesday , 10 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বোয়ালমারীতে গাছচাপায় শ্রমিকের মৃত্যু

    admin
    September 10, 2025 4:16 pm
    Link Copied!

    আব্দুল মতিন মুন্সী, বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

    ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আধারে রেলওয়ের গাছ চুরি করে কাটতে গিয়ে সেই গাছের নিচে চাপা পড়ে মাসুদ শেখ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    আজ বুধবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে স্থানীয় ঘোড়াখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    মাসুদ শেখ উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের মরহুম ইসমাইল শেখের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের বিভিন্ন গাছ রাতের আঁধারে চোরচক্র কেটে নিয়ে যাচ্ছে। এসবের পেছনে বড় একটি চক্র জড়িত রয়েছে, যারা শ্রমিকদের ব্যবহার করে অপকর্ম চালাচ্ছে।

    মাসুদের স্ত্রী সাবিনা বেগম বলেন, ‘গত রাতে আমার স্বামী বাড়ি থেকে বের হয়। কোথায় গিয়েছিল জানি না। সকালে স্থানীয়রা খবর দেয় গাছের নিচে চাপা পড়ে তিনি মারা গেছেন। ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই।’

    ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইমরান হোসেন নবাব বলেন, ‘গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রকৃতপক্ষে শ্রমিকরা পেটের দায়ে কাজ করে, কিন্তু কারা তাদের দিয়ে এসব করাচ্ছে তা খুঁজে বের করা জরুরি। একজন শ্রমিক মারা না গেলে হয়তো ঘটনাটি প্রকাশও হতো না।’

    বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST