ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বোয়ালমারীতে সাপের কামড়ে একজনের মৃত্যু

    admin
    September 28, 2025 11:23 pm
    Link Copied!

    বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

    ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে, এন্টিভেনম ইনজেকশন দেওয়ার পরও রোগীর মৃত্যু । তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের ইনতাজ মৃধার ছেলে। রবিবার বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠ থেকে ছাগল আনতে গেলে এ ঘটনা ঘটে।

    হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিল মৃধাকে রবিবার বেলা এগারোটার দিকে বাড়ির পাশের একটি মাঠ থেকে বিষধর সাপে কামড় দেয়।

    ঘন্টাখানেক পরে স্বজনরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রোগীর লক্ষণ ও কিছু পরীক্ষার পর নিশ্চিত হন সাপটি বিষধর। এরপর বেলা ১টার দিকে তাকে সাপের বিষের প্রতিষেধক (এন্টিভেনম) দেয়া হয়। কিন্তু মিনিট খানেকের মধ্যেই রোগীর মৃত্যু ঘটে।

    এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদ রহমান বলেন, খলিল মৃধা নামের এক ব্যক্তিকে সাপে কাটার ঘন্টা খানেক পরে তার স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার লক্ষণ দেখে এবং কিছু পরীক্ষার পর আমরা নিশ্চিত হই যে তাকে বিষধর সাপে কামড়েছে। তিনি যখন হাসপাতালে আসেন তখনই মারাত্মক অসুস্থ ছিলেন। এরপর বমিও করেছেন।

    আমরা বিনামূল্যে তাকে এন্টিভেনম দেই। কিস্তু এন্টিভেনম দেয়ার মিনিট খানেকের মধ্যেই তিনি মারা যান

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST