জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ভাজনকরা ভূইয়া বাড়ী কর্তৃক চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব ও তরুন সমাজকে মাদক ও অশ্লীলতা থেকে দূরে রাখতে খেলা ধুলার বিকল্প নেই এমন স্লোগানকে সামনে রেখে ভাজনকরা ভূইয়া বাড়ী কর্তৃক আয়েজন করা হয় এই খেলার।
২০ শে আগষ্ট বৃহস্পতিবার বিকালে গোলোইকরা মাঠে আয়োজিত ভাজনকরা ভূঁইয়া বাড়ী কর্তৃক চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় শিলরী রাইজিং ষ্টার ক্লাবকে হারিয়ে পদুয়া সুফিয়া রহমাল উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ব্যাচ চ্যাম্পিয়ান ট্রপি জয় লাভ করে। আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জহির উদ্দিন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন। বিশিষ্ট সমাজ সেবক ক্রিড়াবিদ মো: কাজী ইয়াছিন,, আলা উদ্দিন মিশাদ, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া,, কাজী ইস্রাফিল,, আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুবা বিভাগ সভাপতি মনির আহমেদ মানিক,, আফ্রিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মো: আইয়ুব,, এই সময় আরো উপস্থিত ছিলেন মো:বাবু সুমন, সফিক, সোহেল, জামালসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।


