ঢাকাWednesday , 10 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভালুকায় ডাকাতির প্রস্তুতি: ৬ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার সজিব আহমেদ

    admin
    September 10, 2025 4:32 pm
    Link Copied!

    ভালুকা, ময়মনসিংহ: প্রতিনিধি//

    ভালুকা উপজেলার কাঠালী এলাকায় একটি গরু খামার ও বসতবাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার (০৯ সেপ্টেম্বর, ২০২৫) দিবাগত রাত ৪টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাস ও তার সঙ্গীয় ফোর্স কাঠালী সততা ফিড মিলের সামনে অভিযান চালান। এ সময় তারা ঘটনাস্থল থেকে ছয়জনকে হাতে-নাতে গ্রেফতার করেন, যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
    গ্রেফতারকৃতদের পরিচয়:
    মো. সাইফুল ইসলাম (৩৮), শ্রীমঙ্গল, মৌলভীবাজার
    মো. মনির হোসেন (২৮), শ্রীমঙ্গল, মৌলভীবাজার
    মো. শাজাহান মিয়া (২৭), চুনারুঘাট, হবিগঞ্জ
    শিপন মিয়া (২৩), নবীগঞ্জ, হবিগঞ্জ
    মো. আব্দুল মমিন রুমন (২৪), চুনারুঘাট, হবিগঞ্জ
    শহিদুল ইসলাম (৩০), ধোবাউড়া, ময়মনসিংহ
    পুলিশ তাদের কাছ থেকে দুটি ধারালো দা, দুটি কালো টর্চ লাইট, একটি হেক্সো ব্লেড, একটি লোহার পাইপ, ১০ ফুট লম্বা একটি রশি এবং একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।
    ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST