ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভালুকায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

    admin
    September 14, 2025 3:14 pm
    Link Copied!

    সজিব আহমেদ, ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি//

    ময়মনসিংহের ভালুকা উপজেলা ও পৌর শাখা বিএনপির উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মতো একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।

    ভালুকা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু। সম্মেলনটির সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মো. মোরশেদ আলম।

    প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, আখতার উল আলম ফারুক, শহিদুল আমিন খসরু এবং ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানসহ স্থানীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনটি সঞ্চালনা করেন রুহুল আমিন মাসুদ ও শামসুদ্দিন আহমেদ।

    কর্মী সম্মেলনের এক ব্যতিক্রমী দিক ছিল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুনের সৌজন্যে এই মানবিক উদ্যোগটি নেওয়া হয়। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত এই ক্যাম্পে, অসুস্থ কর্মীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা ছিল। রাজনৈতিক কর্মসূচিতে এমন মানবিক উদ্যোগ দলীয় নেতৃত্বের সংবেদনশীলতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত হয়ে উঠেছে।

    এছাড়াও, কর্মী সম্মেলনে মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST