ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভেড়ামারায় ধানক্ষেতে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ‎

    admin
    November 26, 2025 3:18 pm
    Link Copied!

    এস. এম. রিয়াদুল ইসলাম, ‎কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎কুষ্টিয়ার ভেড়ামারায় এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। বুধবার সকালে, প্রায় ৯টার দিকে, ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের একটি ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। মরদেহটির গলা কাটা, মুখ পুড়ানো এবং বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।
    ‎
    ‎ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
    ‎
    ‎স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো তারা সকালে মাঠে কাজ করছিলেন। সে সময় মনির জমিতে প্রথম মরদেহটি নজরে আসে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতেই ওই ব্যক্তিকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।
    ‎
    ‎কৃষক রাজা আলী বলেন, “সকালে সার ও বীজ দিতে এসে পাশের জমিতে পুতুলের মতো কিছু দেখে কাছে যাই। গিয়ে দেখি মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ। পরে কৃষক রুহুল শেখের মাধ্যমে পুলিশকে খবর দিই।”
    ‎
    ‎ওসি মো. আবদুল রব তালুকদার জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST