ঢাকাTuesday , 28 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভেড়ামারায় পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার, সংঘর্ষে নিহতের আশঙ্কা

    admin
    October 28, 2025 10:19 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ‎কু‌ষ্টিয়ার ভেড়ামারায় লিটন (৩০) না‌মে এক যুব‌কের মরদেহ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার সকা‌লে উপ‌জেলার বাহাদুরপুর ইউনিয়‌নের রায়টা এলাকায় পদ্মা নদী‌তে মরদেহটি ভাস‌তে দে‌খে স্থানীয়রা পু‌লিশ‌কে খবর দেয়। পরে দুপুর বা‌রোটার দি‌কে প‌রিচয় শনাক্ত করে ঘটনাস্থল থে‌কে মরদেহটি নিয়ে যায় নৌ পুলিশ।

    ‎নিহত লিটন একই ইউনিয়‌নের রায়টা ঘোষপাড়া এলাকার বাসিন্দা।
    ‎তি‌নি পেশায় কস‌মে‌টিকস ব্যবসায়ী ছি‌লেন।
    ‎পু‌লিশ জানিয়েছে, মরদেহের শরী‌রে ধারা‌ল অস্ত্রের আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে।

    ‎স্থানীয়রা জানিয়েছে, সোমবার বেলা ১১টা‌র দি‌কে রাজশাহীর বাঘায় পদ্মার চরের জমি দখলকে কেন্দ্র করে কাকন ও মন্ডল বা‌হিনীর ম‌ধ্যে হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে স্থানীয় দুই ব্যক্তি নিহত হন।

    ‎আরও বেশ কয়েকজন আহত হন। ঘটনার জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’কে দায়ী করে‌ছেন এলাকাবাসী। এই ঘটনার পর থে‌কে লিটনও নিখোঁজ ছিল।

    ‎নাম প্রকা‌শ না করা শ‌র্তে স্থানীয় ক‌য়েকজন ব‌লেন, ‌‘লিটন কাঁকন বাহিনীর সদস্য ছি‌লেন।

    ‎কস‌মে‌টিক‌স ব্যবসার আড়া‌লে কাঁক‌নের হ‌য়ে নদীপ‌থে বি‌ভিন্ন অপরা‌ধের সা‌থে সম্পৃক্ত ছিলেন লিটন।
    ‎ধারণা করা হ‌চ্ছে সোমবার দুই গ্রু‌পের সংঘ‌র্ষের সময় তা‌কে ধারা‌ল অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে নদী‌তে ফেলে দি‌য়ে‌ছে প্রতিপ‌ক্ষের লোকজন। ত‌বে এ বিষ‌য়ে নিহতের প‌রিবা‌রের কেউ কথা বল‌তে রা‌জি হয়‌নি।

    ‎ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁ‌ড়ির উপ প‌রিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরী‌রে ধারা‌ল অস্ত্রের একা‌ধিক আঘা‌তের চিহৃ র‌য়ে‌ছে।

    ‎ধারণা করা হচ্ছে তি‌নি কাঁকন বা মণ্ডল বাহিনীর সদস্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST