ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

    admin
    September 7, 2025 10:38 pm
    Link Copied!

    ‎মণিরামপুর প্রতিনিধিঃ

    ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।

    ‎শনিবার ৬ই সেপ্টেম্বর মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের হলরুমে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান ও মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড.শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
    ‎মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে ও সহকারি অধ্যক্ষ মোঃ বোরহান উদ্দিন জাকিরের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গভর্নিং বডি সদস্য এড. মকবুল ইসলাম, সদস্য আজিজুর রহমান সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
    ‎উল্লেখ্য,৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বব্যাপী সমাদৃত ও আবহমান কাল থেকে পৃথিবীর দেশে দেশে যথাযোগ্য মর্যাদায় বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে দিবসটি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST