ঢাকাMonday , 6 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে ভ্যান-পিকআপ সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৪

    admin
    April 6, 2026 11:41 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর (যশোর):

    মণিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে পিকআপ ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।

    আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে যশোর-চুকনগর মহাসড়কের চিনেটোলা বাজারে এই দু’র্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, কেশবপুর দিক থেকে আসা দ্রুতগামী গরুবোঝাই পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভ্যানটির সংঘর্ষ হলে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

    দু’র্ঘটনায় আ’হতরা হলেন—যশোর সদর উপজেলার সিংড়া গ্রামের মৃত গোপাল দাসের ছেলে নিমাই দাস (৬০), তার স্ত্রী অর্চনা দাস (৫০), সদেব দাসের ছেলে অপু দাস (৭) এবং ঝিনাইদহ জেলার দয়াল দাসের স্ত্রী দিপালী দাস (৫৫)।

    স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST