ঢাকাWednesday , 4 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুর পৌর সহ চার ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ‎

    admin
    February 4, 2026 9:29 pm
    Link Copied!

    আবু রায়হান, ‎মণিরামপুর প্রতিনিধিঃ

    দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যার্থতার দায়ে জারীকৃত নোটিশের জবাব অসন্তোষ জনক ও দলীয় সিদ্ধান্তে উপর্যপরি ব্যর্থতার কারনে মণিরামপুর বিএনপির পৌর শাখার কমিটি সহ ৪ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে যশোর জেলা বিএনপি।

    ‎৪ ই ফেব্রুয়ারী (বুধবার) যশোর জেলা বিএনপির সাংগঠনিক প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার হতেই এ নির্দেশনা কার্যকর করা হবে বলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির মিডিয়া সেল।

    ‎ঘোষিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে,দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যার্থতার দায়ে জারীকৃত নোটিশের জবাব অসন্তোষ জনক ও দলীয় সিদ্ধান্তে উপর্যপরি ব্যর্থতার কারনে মণিরামপুর বিএনপির পৌর শাখা ও ৩নং ভোজগাতী,৫ নং হরিদাসকাঠি,১২ নং শ্যামকুড় এবং ১৭নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। উল্লেখ্য,যেহেতু তারা বিগত দিনের নোটিশের সঠিক জবাব দিতে ব্যার্থ হয়েছে সেহেতু প্রেস বিজ্ঞপ্তির ঘোষণার সময় হতে কার্যকর হবে বলে জানা গেছে।
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST