ঢাকাThursday , 9 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে অগ্নিকান্ডে ১৮জন ক্ষতিগ্রস্তকে সরকারি আর্থিক সহায়তা প্রদান

    admin
    July 9, 2026 4:37 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

    নেত্রকোনার মদনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮ জন ব্যবসায়ী এবং বজ্রপাতে নিহত এক কৃষকের পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম উপজেলা পরিষদ কার্যালয়ে এসব চেক বিতরণ করেন।

    জানা যায়, ২০২৫ সালের ২৬ নভেম্বর সকালে মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর এলাকার আলহাজ্ব মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কাপড় পট্টিসহ প্রায় ২৫ থেকে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আগুনের সময় মালামাল সরাতে গিয়ে আরও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ে।

    বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ১৮ জনকে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ২৬ হাজার টাকার সহায়তার চেক প্রদান করা হয়।

    এছাড়া গত ২৪ মে ২০২৬ বাগজান গ্রামের কৃষক আমিনুল ইসলাম এরশাদ (৬৫) বজ্রপাতে নিহত হলে তাঁর পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

    চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাকের খান, সাংগঠনিক সম্পাদক নিজাম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম হাসান বলেন, “আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে সরকার যে মানবিক সহায়তা দিয়েছে, এজন্য আমরা উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সরকারি সহায়তার চেক তুলে দিতে পেরে ভালো লাগছে। একই সঙ্গে বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতেও মানবিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST