ঢাকাTuesday , 28 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে কেক কাটার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    admin
    October 28, 2025 8:59 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন (নেত্রকোণা) প্রতিনিধি:

    নেত্রকোণার মদনে উপজেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার বেলা ১২ টায় বিএনপি’র দলীয় কার্যালয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

    এতে সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল এবং সঞ্চালনায় ছিলেন, পৌর যুবদল সভাপতি শফিউল ইসলাম শফিক।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চানগাঁও ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দন।

    এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট ও শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন সেকুল, পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিঠু, যুবদল নেতা- পরাগ, সেকুল, মোশাররফ, মানিক, রবিউল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অগ্রগতি সম্ভব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST