ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    July 10, 2026 7:26 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি ঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলা উলামা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকালে জামায়াতের উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর অধ্যাপক ছাদেক আহমাদ হারিছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উলামা বিভাগের সভাপতি মাও.নূরুল্লাহ ভূঁইয়া ও জামায়াতের মদন উপজেলা আমীর অলিউল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা উলামা বিভাগের সভাপতি মাও. হাফিজুর রহমান শামীম।

    এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ‘আলেমগণ হচ্ছেন নবীর ওয়ারিশ। আলেমদের দায়িত্ব শুধু নামাজ-রোজা আর মাদ্রাসায় শিক্ষকতার মধ্যেই সীমাবদ্ধ নয়! তাদের মূল কাজ হচ্ছে দ্বীন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা, পৃথিবীর নেতৃত্ব দেওয়া,শাসক হওয়া। দ্বীন কায়েম করতে হলে আলেমদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবেনা।’

    তিনি আরও বলেন- ‘নবী রাসুলগণ দুনিয়াতে এসেছিলেন দ্বীন কায়েম করতে। দ্বীন কায়েম করতে হলে নিজেদের মধ্যে মতপার্থক্য করা যাবে না, মতবিরোধ করা যাবে না।
    আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন- তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরষ্পর বিচ্ছিন্ন হইয় না ভিন্ন মত তৈরি করবে না, ভিন্ন পথ তৈরি করবে না। ইকামাতে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই।’

    জাকির আহমেদ
    ০১৭১৭৭৮৩৬১৬
    মদন, নেত্রকোনা।
    ১০/০৭/২০২৬ ইং

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST