ঢাকাSunday , 2 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে পাগল ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

    admin
    November 2, 2025 4:37 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন(নেত্রকোনা) সংবাদদাতাঃ

    নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

    আজ শনিবার রাত আনুমানিক দশটার দিকে (১ নভেম্বর) উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।

    নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

    পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) মানসিক ভারসাম্যহীন। সে দীর্ঘদিন ধরে পাগল অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে।

    শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়ে মোস্তফা। হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে বাবাকে আঘাত করে। লাঠির আঘাতে ঘটনাস্থলে মোস্তফা মারা যান।

    এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ জানান, ছেলের হাতে মোস্তফা নামের এক ব্যাক্তি খুন হয়েছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST