ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত স্থগিত

    admin
    September 17, 2025 6:22 pm
    Link Copied!

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিনের রুকনিয়াত (সদস্য) পদ স্থগিত করা হয়েছে। সম্প্রতি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা সেক্রেটারির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    অধ্যাপক জসিম উদ্দিন দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, আদর্শ ও একাগ্রতার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি হন। সংগঠন পরিচালনায় দক্ষতা ও ত্যাগের কারণে তিনি দ্রুত নেতৃত্বের শীর্ষে উঠে আসেন।

    দলীয় মনোনয়নে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজনৈতিক যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ ধাপে ধাপে তিনি জেলা জামায়াতের সেক্রেটারি এবং সর্বশেষ টানা ১৮ বছর আমীরের দায়িত্ব পালন করেন।

    রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে তাকে নানা ত্যাগ ও নিপীড়ন সহ্য করতে হয়েছে। বারবার পুলিশি নির্যাতন, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন তিনি। বিশেষ করে জেলা আমীর হিসেবে দায়িত্বকালীন সময়ে ষড়যন্ত্র ও চাপের মুখোমুখি হতে হয়েছে সবচেয়ে বেশি।

    তার রুকনিয়াত পদ স্থগিত হওয়ার ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি সংগঠনিক সিদ্ধান্ত নয়; বরং এর প্রভাব ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে পড়তে পারে।

    তবুও সততা ও আদর্শে অটল থাকার কারণে অধ্যাপক জসিম উদ্দিন আজও অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST