মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলার প্রতিনিধি//
বগুড়ার শাজাহানপুরে বিএনপির এক দোয়া মাহফিলে সেনা সদস্য আব্দুল হামিদ বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার পর বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত সহ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় গতকাল শুক্রবার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর সরদারপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল।
জানা গেছে, জুম্মা নামাজে পূর্বে মসজিদ কমিটির সভাপতি বিএনপির নেতা মিজানুর রহমান মসজিদে উপস্থিত ইমাম সাহেবের অনুমতি নিয়ে মুসল্লিদের দাওয়াত কথা বলতেই হঠাৎ একই গ্রামের আবু তাহেরের ছেলে ও সেনাবাহিনীর সদস্য আব্দুল হামিদ বাধা দেন। তিনি মসজিদে এসব কথা বলতে নিষেধ করেন। ঘটনার সময় মসজিদে মুসল্লিদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ও হট্টগোল সৃষ্টি হয়।পরে দোয়া মাহফিল বন্ধ ঘোষণা করা হয়।
ঘটনার পর আব্দুল হামিদ প্রাথমিকভাবে দোয়া না করার বিষয়টি স্বীকার করেন। তবে পরে দাবি করেন, তিনি নামাজের পরে দোয়া করা কথা বলেছেন।
মসজিদ কমিটির সভাপতি ও মাঝিড়া ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান বলেন, “দলীয় কর্মসূচীর অংশ হিসেবে আয়োজন করা এই দোয়া অনুষ্ঠানে আমার গ্রামের বাসিন্দা সেনা সদস্য আঃ হামিদ বাধা দেওয়ার সম্ভব হয়নি। এতে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি করেন তিনি।



