ঢাকাMonday , 3 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মানিকগঞ্জ জাতীয় সংসদ সদস্য প্রার্থী ঘোষণা

    admin
    November 3, 2025 11:03 pm
    Link Copied!

    মো নাহিদুর রহমান শামীম, ভ্রাম্যমাণ প্রতিনিধি।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার তিনটি আসনের মধ্যে দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এখনো মানিকগঞ্জ-১ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি।

    সোমবার (৩ নভেম্বর) সন্ধায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

    ঘোষণা অনুযায়ী মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর ও হরিরামপুর) বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মঈনুল ইসলাম খান শান্ত। অন্যদিকে মানিকগঞ্জ-৩ আসনে (সদর ও সাটুরিয়া) প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার নাম।

    তবে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে এখনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

    দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ওই আসনে একাধিক যোগ্য প্রার্থীর নাম বিবেচনায় রয়েছে, তাই আলোচনা শেষে পরে সিদ্ধান্ত জানানো হবে।

    নির্বাচনের আগে বিএনপির এই আংশিক প্রার্থী ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বাকি আসনের প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে এখন আগ্রহে অপেক্ষা করছে মানিকগঞ্জের রাজনৈতিক মহল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST