ঢাকাTuesday , 28 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মারাইংতং রক্ষায় আলীকদমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    admin
    October 28, 2025 3:53 pm
    Link Copied!

    বান্দরবান প্রতিনিধি

    বান্দরবানের আলীকদমে শতবর্ষের ঐতিহ্যবাহী মারাইংতং উৎসবের স্থান রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আলীকদম বৌদ্ধ সমাজ। এই ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানটি দখলের চেষ্টার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে শীলবুনিয়া পাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    সকাল ৮টার দিকে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী, স্থানীয় সমাজকর্মী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারান “মারাইংতং স্থল আমাদের ঐতিহ্য— এটি রক্ষা করতে হবে” স্লোগান দেন।

    দখলের চেষ্টার অভিযোগ:
    মানববন্ধনে বক্তারা বলেন, মারাইংতং একটি শতবর্ষের পুরনো জায়গা, যা বৌদ্ধ সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ওই স্থানটি দখলের চেষ্টা করছে। বক্তারা অভিযোগ করেন, লামা উপজেলা প্রশাসন কর্তৃক মারাইংতং জাদীর ভূমি নিয়েও ষড়যন্ত্র চলছে। এই ধরনের কাজ ধর্মীয় সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি।

    বক্তাদের মধ্যে মারমা সম্প্রদায়ের নেতা চাহ্লামং মার্মা এবং বাঙালি নেতা সালাউদ্দিন উপস্থিত ছিলেন। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, ঐতিহ্যবাহী এই স্থান সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেন ভবিষ্যতে কেউ আর দখল বা উচ্ছেদের চেষ্টা না করতে পারে।

    মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে আলীকদম শীলবুনিয়া পাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি মারমা পাড়ার রাস্তায় মুখে এসে শেষ হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST