ঢাকাMonday , 9 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    admin
    February 9, 2026 11:01 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে সোমবার ( ৯ জানুয়ারি) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।

    শিক্ষার মানোন্নয়নে এ সমাবেশের আয়োজন করা হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ শাহআলমের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

    অনুষ্ঠানের সূচনায় ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

    প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন রেজা বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, বরং একজন ছাত্র-ছাত্রীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের একত্রে কাজ করা প্রয়োজন।”

    বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নুর নাহার বেগম বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মনোজগত গঠনে বিনিয়োগ জরুরি।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী লুৎফর নাহার মুন্নী, বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবক সদস্য হাসান মুরাদ চৌধুরী, নির্মল চন্দ্র শীল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল হাসেম।

    অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অনেক অভিভাবক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST