ঢাকাFriday , 31 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মুরাদনগরে নিখোঁজের ৭দিনপর শিশুর পা বাধা লাশ উদ্ধার

    admin
    October 31, 2025 10:37 am
    Link Copied!

    মোঃ গোলাম সারওয়ার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লা জেলার মুরাদনগরে নিখোঁজের ৭দিন পর পর আদিবা জাহান মিম নামের ৫বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামের তার বাড়ীর পাশের একটি পুকুর থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।

    এসময় শিশুটির গলায় ও পায়ে রশি বাধা ছিলো। নিহত আদিবা সিমানারপাড় গ্রামের আবু হানিফ মিয়ার মেয়ে। সে গত ২৪শে অক্টোবর শুক্রবার থেকে নিখোঁজ ছিলো।
    আদিবার বাবা আবু হানিফ জানান, আমার মেয়ে আদিবাকে গত শুক্রবার বিকেল থেকে খুজে পাচ্ছি না, আজ ৭দিনপর তার লাশ পেয়েছি। তাও গলায় ও পায়ে রশি দিয়ে বান্ধা। আমার মেয়ে পানিতে ডুবে মারা যায়নি, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

    আদিবার মা জান্নাত বেগম বলেন গত শুক্রবার বিকেলে আমি আমার সোনা যাদুকে নিয়ে তার বাবার সাথে ভিডিও কলে কথা বলতেছি, এসময়ই আমার কাছ থেকে উঠানে খেলতে যায়। আমি ভাবছি অন্য শিশুদের সাথে খেলতেছে কিন্তু আমার যাদুমনিকে আর পাইনি। বহু খোঁজাখুজি করে ৭দিনপর পুকুর থেকে আমার যাদু মনির লাশ পাইলাম। আমার কলিজাকে যারা হত্যা করছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

    অপরদিকে শিশু আদিবার লাশ উদ্ধার পরবর্তী সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

    বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানা যাবে। ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অচিরেই আসামীদের গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST