ঢাকাFriday , 4 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা: জলঢাকায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা

    admin
    September 4, 2026 8:19 pm
    Link Copied!

    সামিনুর ইসলাম
    নীলফামারী প্রতিনিধি:

    নীলফামারীর জলঢাকায় কৃতী শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে সম্মানিত করতে আয়োজিত হলো বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬। ‘মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জলঢাকার মাইজালীপাড়ায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।

    ​মাইজালী পাড়া স্কুল মাঠে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন মাইজালীপাড়া জামে মসজিদ কমিটির নুরল সভাপতি নুরুল ইসলাম (বাদল) এর সভাপতিত্বে প্রধান অতিথি সহির উদ্দিন, সহ-সভাপতি, মাইজালীপাড়া জামে মসজিদ কমিটি জলঢাকা, বিশেষ অতিথি শফিকুল ইসলাম, সেক্রেটারি, মাইজালীপাড়া জামে মসজিদ কমিটি জলঢাকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

    ​অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান শিক্ষার্থাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। প্রাথমিক বৃত্তি ও এসএসসিতে ভালো ফলাফল কেবল একটি ধাপ অতিক্রম করা মাত্র। দেশপ্রেম, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও মেধার স্বাক্ষর রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

    ​সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে জানায়, এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো করার এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার নতুন অনুপ্রেরণা জোগাবে।

    ​অভিভাবকদের উপস্থিতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST