ঢাকাMonday , 2 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের বাঘারপাড়ায় অবৈধ মাটি কাটায় এক মেম্বারকে দেড় লাখ টাকা জরিমানা

    admin
    March 2, 2026 2:49 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলার সৈয়দমাহমুদপুর এলাকায় অভিযানে অবৈধ মাটি ব্যাবসায়ী হিসেবে পরিচিত দরাজহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম কাকন মেম্বারের অবৈধ কাজে ব্যবহৃত ট্রাক ও সরঞ্জাম জব্দ করা হয়।

    একই সঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়।

    অভিযান পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।

    স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, কাকন মেম্বার দীর্ঘ কয়েক বছর ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সৈয়দমাহমুদপুর ও পার্শ্ববর্তী এলাকা থেকে ভৈরব নদ এবং তিন ফসলি জমির মাটি কেটে আসছিলেন। শক্তিশালী ড্রেজার মেশিন ও এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাওয়ায় এলাকার প্রধান সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং বহু আবাদি জমি গভীর গর্তে পরিণত করা হয়েছে। এতে পরিবেশ ও কৃষি চরম হুমকির মুখে পড়েছে।

    অভিযোগ রয়েছে, অবৈধভাবে মাটি ও বালু বিক্রি করে কাকন মেম্বার কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এর আগে এলাকাবাসী বাধা দিলেও তিনি তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছিলেন। আজ সকালে আবারো মাটি কাটা শুরু করলে গ্রামবাসী একত্র হয়ে কাজ বন্ধে বাধা দেন এবং বিক্ষোভ শুরু করেন।

    উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ইউএনও ভূপালী সরকার দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং সরেজমিনে অবৈধ মাটি উত্তোলনের ভয়াবহ চিত্র দেখে তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ দেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কাকন মেম্বার ও তার সহযোগীরা পালিয়ে গেলেও অভিযান চলাকালে মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

    নিবার্হী কর্মকর্তা বলেন কাকন মেম্বারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে। এ সময় অবৈধ কাজের সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার জামালপুর গ্রামের শাহাবুদ্দিন (৪৫) ও তার ছেলে সজিব (২৫) কে আটক করা হয়।

    অভিযান শেষে নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে পরিবেশ ধ্বংস করার অধিকার কারো নেই। জনস্বার্থ ও আবাদি জমি রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মূল হোতাদের আইনের আওতায় আনা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST