ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের মণিরামপুরে আল আমিন বেকারিতে মোবাইল কোর্টে জরিমানা ‎

    admin
    December 9, 2025 9:18 pm
    Link Copied!

    আবু রায়হান, ‎মণিরামপুর প্রতিনিধিঃ

    মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ, এবং বেকারী পণ্য বিএসটিআইয়ের লোগো সম্বলিত তারিখ না থাকার কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫,০০০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এছাড়া ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ শিশির কুমার ঘোষকে ২০০০ হাজার টাকা জরিমানা এবং সাধন সুইটস এর মালিক সাধন কুমার ঘোষকে মোবাইল কোর্টের মাধ্যমে সর্তক প্রদান করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান।

    ‎তথ্য মোতাবেক,মঙ্গলবার(৯ই ডিসেম্বর) বিকাল ৪:৩০ ঘটিকায় মণিরামপুর উপজেলার মনিরামপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

    বিএসটিআই যশোর জেলার আঞ্চলিক অফিসের মো: রাকিব ইসলামের তথ্যের ভিত্তিতে জানা যায়, মণিরামপুর বাজারের সনামধন্য প্রতিষ্ঠান মেসার্স আল-আমিন বেকারির মালিক মো: কামাল হোসেন (৫৩), পিতা: মৃত হারুন অর-রশিদ,মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ, এবং বেকারী পণ্য বিএসটিআইয়ের লোগো সম্বলিত তারিখ না থাকার কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫,০০০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এছাড়া ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ শিশির কুমার ঘোষকে ২০০০ হাজার টাকা জরিমানা এবং সাধন সুইটস এর মালিক সাধন কুমার ঘোষকে সর্তক করা হয়।

    মণিরামপুর থানার পুলিশের অংশগ্রহণে জনস্বার্থে পরিচালিত এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেড মোঃ মাসুদুর রহমান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST