ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে বিএডিসি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন

    admin
    September 2, 2026 9:45 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    অযৌক্তিক ও বৈষম্যমূলক বেতন স্কেল ভেটিং সংশোধন এবং দীর্ঘ ৬১ বছর ধরে নির্ধারিত পদমর্যাদার গ্রেড অবমননের প্রতিবাদে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    ​যশোরে আয়োজিত এই কর্মসূচিতে সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচিতে বিএডিসি-এর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়ে স্কেল ভেটিং আদেশের তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত যুক্তিসঙ্গত সংশোধনের দাবি জানান।

    ​কর্মসূচিতে উপস্থিত ছিলেন-যুগ্মপরিচালক (বিবি/খামার), বিএডিসি, খুলনা বিভাগ, যশোর/ঝিনাইদহ এ কে এম কামরুজ্জামান, যুগ্মপরিচালক (পাটবীজ), বিএডিসি, পশ্চিমাঞ্চল, যশোর শফিকুল ইসলাম খান, যুগ্মপরিচালক (উদ্যান), বিএডিসি, ঝুমঝুমপুর, যশোর আম্বিয়াতুন নেসা, উপপরিচালক (পাটবীজ), বিএডিসি, যশোর -তিমা পাল, উপপরিচালক (আলুবীজ/বিবি/মাননিয়ন্ত্রণ), বিএডিসি, যশোর- হাফিজুর রহমান,
    উপপরিচালক (বীপ্র), বিএডিসি, যশোর-কে. এম. শামীম রানা, সিনিয়র সহকারী পরিচালক (বীআমক), বিএডিসি, যশোর- সাজু মিয়া, সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
    ​সমাবেশ থেকে বক্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST