ঢাকাMonday , 15 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে রিক্সাচালক শহিদ হত্যা মামলার অন্যতম আসামি আলিফ গ্রেফতার

    admin
    December 15, 2025 1:53 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের চাঞ্চল্যকর অটোরিকশা চালক শহিদুল ইসলাম শহীদ হত্যাকাণ্ডের অন্যতম আসামি আলিফ (১৯) কে গ্রেফতার করেছে র‌্যাব। এর আগে শনিবার রাতে ডিবি পুলিশ দুই আসামিকে আটক করে। এরপর রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে র‌্যাব-৬ যশোরের সদস্যরা মাগুরা জেলার শিমুলিয়া এলাকা থেকে তাকে আটক করে। আটক আলিফ যশোর সদর উপজেলার কোতয়ালী মডেল থানাধীন পাগলাদাহ মাঠপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

    মামলা সূত্রে জানা যায়, নিহত শহিদুল ইসলাম শহীদ পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি তার বিধবা বোনের মালিকানাধীন অটোরিকশাটি ভাড়ায় চালাতেন। শহিদের বোন বিধবা হওয়ায় আসামি মিরাজ তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলত। এ কারণে শহিদুল ইসলাম ও তার বোন মিরাজকে অটোরিকশা চালাতে নিষেধ করেন।

    এরই জের ধরে পূর্বপরিকল্পিতভাবে গত ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল সাড়ে ৪টার দিকে যশোরের পাগলাদাহ মাঠপাড়া এলাকায় শহিদকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

    এ ঘটনায় নিহতের বাবা বশির আহম্মেদ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রাতেই ডিবি পুলিশ পাগলাদাহ গ্রামের মানিক জমাদ্দারের ছেলে ইয়াসিন হোসেন ওরফে ইরান এবং আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ হোসেনকে আটক করে। সর্বশেষ র‌্যাব-৬ যশোরের সদস্যরা ঝিনাইদহ র‌্যাবের সহযোগিতায় আলিফকে আটক করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST