ঢাকাTuesday , 24 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

    admin
    March 24, 2026 2:02 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্য নিহত আরো তিন জন আহত হয়েছে।

    যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামে। তারা সম্পর্কে বাবা, ছেলে ও নাতনি। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

    নিহতরা হলেন মণিরামপুরের ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও জাকারিয়া জনির চার বছরের মেয়ে সেহেরিশ। আহতরা হলেন, জাকারিয়ার স্ত্রী, ছেলে ও মা। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    পুলিশ জানায়, হতাহতরা চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি থেকে প্রাইভেটকারে মণিরামপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা যশোর-মাগুরা সড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে।

    বারবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST