ঢাকাThursday , 30 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

যশোরে হটিকালচার সেন্টারের উপপরিচালকের বিরুদ্ধে নিয়মিত বিলম্বে অফিসে আসার অভিযোগ

admin
July 30, 2026 9:12 pm
Link Copied!

​যশোর প্রতিনিধি :

যশোর সদরের খয়েরতলায় অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হটিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ দীপংকর দাসের বিরুদ্ধে নিয়মিত বিলম্বে অফিসে আসা ও নানা অজুহাত দেখানোর অভিযোগ উঠেছে।

​অভিযোগের ভিত্তিতে সরজমিনে অনুসন্ধানে জানা যায়, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর সকাল ৯:৩৮ মিনিটে তিনি অফিস চত্বরে প্রবেশ করেন। এসময় সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে তিনি গেটেই গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন।

​এর আগে তার উপস্থিতি সম্পর্কে অফিসের কর্মচারীদের কাছে জানতে চাওয়া হলে এক কর্মী দাবি করেন, “স্যার সাতক্ষীরায় গিয়েছেন।” তবে এই বক্তব্যের ঠিক ১০ মিনিট পর উপপরিচালক নিজেই গাড়িতে করে অফিসে এসে পৌঁছান।

​কর্মচারীর মিথ্যা তথ্য ও দেরিতে আসার বিষয়ে জানতে চাইলে উপপরিচালক কৃষিবিদ দীপংকর দাস বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, “এভাবে আমার হয় না, আমি আগেই আসি।” কর্মচারীর বক্তব্যের বিষয়ে তিনি দাবি করেন, সে বিষয়টি জানে না এবং ভুল তথ্য দিয়েছে।

​উল্লেখ্য, উক্ত কর্মস্থলে তার চাকরির মেয়াদ তিন বছরেরও বেশি সময় পার হয়েছে। দীর্ঘ দিন ধরে তার এমন কর্মকাণ্ডে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST