ঢাকাMonday , 29 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে ৩ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার

    admin
    September 29, 2025 1:17 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর ডিবি পুলিশ গোপালগঞ্জ থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ হামিম সরদার টনি (২৫) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার টনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নাওরা ভাদরিয়া সরদারবাড়ির শাহ আলম সরদারের ছেলে।

    ডিবি পুলিশ জানায়, চলতি বছরের ৯ জুলাই যশোর শহরের পালবাড়ির মোড় থেকে শহিদুল ইসলাম শহিদ (৪২) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। তার স্বীকারোক্তির ভিত্তিতে আগে গোপালগঞ্জ থেকে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। সেই সময় চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে চারটি মোটরসাইকেলসহ আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল।

    পুলিশ সূত্র জানায়, চক্রের হাতে আরও চোরাই মোটরসাইকেল রয়েছে বলে খবর পেয়ে তারা অভিযান অব্যহত রাখে। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার কাশিয়ানী থেকে হামিম সরদার টনিকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরো ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে আন্তঃজেলা চোর চক্রের মোট ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং মোট ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST