ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর কাউন্সিলর হিসেবে আগামী নির্বাচনে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন শেখ আমিনুর রশিদ

    admin
    June 29, 2026 6:44 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে আগামী নির্বাচনে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন শেখ আমিনুর রশিদ (টুটুল)

    ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় ব্যক্তিত্ব এলাকাবাসীর সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির সাবেক নগর সভাপতি মরহুম আব্দুর রশিদ, এর সুনামধন্য উত্তরসূরী শেখ আমিনুর রশিদ (টুটুল) তিনি বলেন আমি আমার বাবার মতো ৯ নং ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই।

    বর্তমান সময়ের যুবসমাজের আইকন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সার্বিক সহযোগিতা সামাজিক কার্যক্রম শিশুদের লেখাপড়ার পাশাপাশি লেখাধুলায় মনোযোগী করে পাশে থাকার জন্য এলাকাবাসীর দোয়া ও সমর্থনের আসা করছেন।

    তিনি বলেন আমার ওয়ার্ডের জনগণ যদি আমাকে নির্বাচন করার সুযোগ করে দেন তাহলে প্রথমে এই ৯ নং ওয়ার্ড থেকে মাদক মুক্ত করা হবে। বাল্যবিবাহ, চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ করা হবে।

    যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ৯ নং ওয়ার্ড থেকে মাদক নির্মূল করা হবে এলাকাবাসীকে সাথে নিয়ে।

    শেখ আমিনুর রশিদ টুটুল বলেন আমার বাবা এই ওয়ার্ডের একজন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক নগর বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে সাথে নিয়ে উন্নয়নের কাজ করেছেন, আমার বাবার সুনাম ও ঐতিহ্য সামনে রেখে আমি ও আমার বাবার মতো এলাকাবাসীর পাশে আছি এবং সবসময় থাকবো ইনশাল্লাহ।

    শেখ আমিনুর রশিদ বলেন এলাকাবাসীর কাছে একটাবার সুযোগ চাই আমাকে তারা যদি ভালোবেসে ভোট দিয়ে জয়লাভ করান তাহলে ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে এলাকার যুবকদের মাদক মুক্ত করবো পাশাপাশি সব ধরনের উন্নয়ন করার চেষ্টা করব। তিনি বলেন এলাকার যে সমস্যা গুলো আছে যেমন বিভিন্ন রাস্তার কাজ এখনো বাকি রয়েছে বৃষ্টি হলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে হয়। এলাকায় এমন কিছু রাস্তা রয়েছে কোমলমতি ছেলে মেয়েরা স্কুলে যেতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগ আর যাতে পোহাতে না হয়, তার জন্য রাস্তা সংস্কার করে দেওয়া হবে।

    তিনি বলেন গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন ধরনের সামাজিক কাজ এলাকার উন্নয়ন করা, এলাকার যে সমস্যা গুলো রয়েছে তার সমাধান করে পাশে থাকা।

    শেখ আমিনুর রশিদ টুটুল বলেন আমাকে আপনারা এলাকাবাসী প্রথমবার সুযোগ দিন আমি আপনাদের পাশে থাকতে চাই, এবং আমার বাবার মতো সামাজিক উন্নয়ন কাজ করতে সুযোগ চাই।

    শেখ আমিনুর রশিদ টুটুল বলেন আসছে পৌরসভা নির্বাচন এই নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবো, আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST