ঢাকাTuesday , 3 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর শহরতলীর শংকরপুর এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণের শিকার

    admin
    March 3, 2026 12:44 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    মিম্মা (৭) নামের শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার (৩ মার্চ) সকালে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মিম্মা যশোর সদর উপজেলার শংকরপুর এলাকায় তার নানি হালিমা বেগমের বাড়ি থেকে স্থানীয় গোলপাতা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। ২ মার্চ দিবাগত রাত ৯টার দিকে নানির ভাই হাফিজুল (৪০) বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুটিকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। অভিযোগ উঠেছে, সেখানে নিয়ে হাফিজুল শিশুটিকে ধর্ষণ করে।

    পরবর্তীতে ৩ মার্চ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। অভিযুক্ত হাফিজুল সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং বর্তমানে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন আফজাল হোসেনের বাড়ির পাশে একটি বাড়িতে ভাড়া থাকে।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত হাফিজুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST