নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফর কবীর বিজুকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাত তিনটার দিকে শহরের আরএন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, বিএনপির গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে লুৎফর কবীর বিজুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
বিজু যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



