ঢাকাFriday , 19 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

    admin
    June 19, 2026 11:18 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। আহত শিক্ষককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত ব্যক্তি দেয়াড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আনিচুর রহমান (৩২)। তিনি স্থানীয় দত্তপাড়া নূরানী মাদ্রাসার শিক্ষক।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মাদ্রাসার দুই ছাত্রী মারামারিতে জড়িয়ে পড়লে শিক্ষক আনিচুর রহমান তাদের শাসনের অংশ হিসেবে চড় মারেন। ওই ঘটনাকে কেন্দ্র করে পরে তাঁর বিরুদ্ধে দুই শিশুকে শ্লীলতাহানির অভিযোগ ছড়িয়ে পড়ে।

    অভিযোগের জেরে শুক্রবার (১৯ জুন) দুপুর ১টার দিকে দত্তপাড়া নূরানী মাদ্রাসার ভেতরে কিছু গ্রামবাসী আনিচুর রহমানকে মারধর করেন। এতে তিনি আহত হন।

    খবর পেয়ে যশোর কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST