ঢাকাMonday , 3 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান

    admin
    November 3, 2025 11:36 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি:

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এডভোকেট দীপেন দেওয়ান মনোনীত হয়েছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই রাঙামাটির পাহাড়ি-বাঙালি সাধারণ জনগণের মাঝে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

    বিএনপি নেতাকর্মীরা জানান, দিপেন দেওয়ান একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে রাঙামাটির মানুষের পাশে কাজ করে আসছেন। তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    এক সাক্ষাৎকারে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, “রাঙামাটি একটি শান্তি ও সম্প্রীতির জেলা। আমি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং ভাইস -চেয়ারম্যান তারেক রহমানকে  উপহার দিতে চাই।”

    তিনি আরও বলেন, রাঙামাটির জনগণ পরিবর্তন চায়, তারা গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করবে বলে তিনি দৃঢ় আশাবাদী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST