ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপনঃ

    admin
    November 1, 2025 3:04 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,

    শনিবার (০১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবস। প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার সারাদেশব্যাপী দিবসটি উদযাপন করা হয়।

    সেই উপলক্ষ্যে সারাদেশের মতো রাজশাহীতেও নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হয়।

    দিবসটির এবারের প্রতিপাদ্য— ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’।

    শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

    সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, ১৯০৪ সালে বৃটিশ ভারতে বৃটিশ সরকার সমবায় চালু করে। এখন প্রায় ২শ’টি দেশে সমবায় চালু আছে। কারণ সমবায় দারিদ্র্য বিমোচন এবং আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

    তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় হচ্ছে- অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সমবায়। কৃষি, মৎস্য, দুগ্ধ,পরিবহন, গৃহায়ণ, শিল্প, বিমা এবং বাজারজাতকরণসহ অর্থনীতির সবক্ষেত্রে সমবায় কার্যক্রম পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

    ভোক্তা-উৎপাদকের বিড়ম্বনা প্রসঙ্গে বলেন, আমাদের দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই, সমস্যা হচ্ছে দুষ্টু মজুতদারি ও মধ্যস্বতভাগী। মূলত তাদের কারণেই একদিকে যেমন কৃষকরা নায্যমূল্য পাচ্ছেন না, অন্যদিকে তেমনি ভোক্তারাও নায্যমূল্য পাচ্ছেন না। তাই পৃথিবীতে এ সমস্যার একটাই সমাধান, তা হলো সমবায় মার্কেটিং।

    এ সময় সবাইকে ভবিষ্যতে নিরাপদ ও বৈষম্যহীন জীবনযাপনের জন্য সমবায়ে যুক্ত হওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

    বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মো. মোখলেছুর রহমান।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, সমবায়ের মূল চেতনা হলো পারস্পরিক সহযোগিতা, ন্যায় ও সমতা— যা টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।

    আলোচনা সভা শেষে সমবায় খাতে বিশেষ অবদান রাখা রাজশাহী বিভাগের সমবায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    দিবসটি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST