ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজাপুরে ও নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযান শুরু, সবার সহযোগিতা চান মৎস্য দপ্তর

    admin
    October 4, 2025 7:28 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকাঠি থেকে//

    ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালি নদীপথের দৈর্ঘ্য প্রায় ১৪.৫ থেকে ১৬ কিলোমিটার। নদীর একপাশে রাজাপুর থাকলেও অপরপাশে রয়েছে চার উপজেলার সীমান্ত এলাকা— নলছিটি, বাকেরগঞ্জ, বেতাগী ও কাঠালিয়া। এর মধ্যে নলছিটি উপজেলার চানপুরা, ভবানিপুর, নলবুনিয়া, হদুয়া, গজালিয়া; বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি, বেতাগীর শেষাংশ এবং কাঠালিয়ার জাংগালিয়া অংশকে অতিসংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    রাজাপুর উপজেলা মৎস্য দপ্তর জানায়, উল্লিখিত এলাকার বেশিরভাগ অংশ অন্য উপজেলার অধীন হলেও সেসব উপজেলার শেষ প্রান্ত হওয়ায় কার্যত কোনো সহযোগিতা পাওয়া যায় না। ফলে মা ইলিশ রক্ষার অভিযানে রাজাপুর মৎস্য দপ্তরের প্রচেষ্টা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    এ বছর রাজাপুরে জেলে পল্লীগুলোতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। মাইকিং, ব্যানার, পোস্টার ও লিফলেটের মাধ্যমে প্রচারণা চালানোর কারণে রাজাপুরের অধিকাংশ জেলে ইতোমধ্যে আইন মানতে সচেষ্ট হয়েছেন। তবে আশপাশের উপজেলার জেলেরা নদীতে নামলে রাজাপুরের স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    রাজাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, “স্বল্প জনবল ও সীমিত আর্থিক সক্ষমতা নিয়েও মা ইলিশ রক্ষায় আমাদের পক্ষ থেকে সামান্যতম ত্রুটি থাকবে না। তবে এ কাজে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

    তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় সকল স্তরের জনগণ, বিশেষ করে স্থানীয় সাংবাদিক সমাজের সহযোগিতা প্রয়োজন। যে কোনো পরামর্শ ও অভিযোগ দ্রুত জানানোর জন্যও অনুরোধ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST