ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজাপুরে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

    admin
    October 3, 2025 1:08 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকাঠি থেকে//

    ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন ঘাটে প্রতীমা বিসর্জন দেওয়া হয়। উৎসব ঘিরে পুরো রাজাপুরে ছিল আনন্দ ও উৎসবমুখর পরিবেশ।

    রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল খালেক জানান, “বিসর্জনস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বক্ষণিকভাবে সতর্ক অবস্থানে ছিলেন। কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।” শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রাজাপুর থানার এসআই ফরিদ হোসেন জানান, রাত দশটার দিকে বাজারের মন্ডপের প্রতীমা বাজারের খালে বিসর্জন দেয়ার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হলো শারদীয় উৎসব।

    রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, “বিসর্জন অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি সকলকে ধন্যবাদ জানান।

    উল্লেখ্য, এ বছর রাজাপুর উপজেলায় মোট ১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST