ঢাকাSaturday , 27 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজাপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

    admin
    September 27, 2025 6:45 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকাঠি থেকে//

    ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গোলাম আজম সৈকত শনিবার রাজাপুরে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের হাতে তুলে দেন তিনি।

    এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির বিভিন্ন সংস্কার কর্মসূচি তুলে ধরেন। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় প্রচারণা চালান।

    গণসংযোগকালে গোলাম আজম সৈকত বলেন,
    “আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে মাঠে নেমেছি। বিএনপি জনগণের দল—এই দল সবসময় মানুষের ভোটের অধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে লড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছেন, সেটিই একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের পথনির্দেশনা।”

    তিনি আরও বলেন,
    “রাজাপুর–কাঠালিয়া আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। আমি যদি জনগণের ভোটে সুযোগ পাই, তবে এই অঞ্চলের প্রতিটি গ্রামকে উন্নয়ন ও কর্মসংস্থানের ধারায় আনব। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

    দলীয় নেতাকর্মীরা বলেন, “গোলাম আজম সৈকত বিএনপির তরুণ নেতৃত্বের প্রতীক। জনগণের পাশে থেকে তিনি দিনরাত কাজ করছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST