ঢাকাThursday , 2 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজাপুর কেন্দ্রীয় হরি মন্দিরে সভা করে শুভেচ্ছা বিনিময় করেছেন ডা. জিয়া উদ্দিন হায়দার

    admin
    October 2, 2025 1:24 am
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকাঠি থেকে//

    ‎বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার টানা তিনদিন ঝালকাঠি সদর, নলছিটি, কাঠালিয়া ও রাজাপুরে নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসময় তিনি নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং জেলার বিভিন্ন উপজেলায় সাংবাদিক, ব্যাবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।
    ‎গত ‎২৯ সেপ্টেম্বর (সোমবার) তিনি নলছিটিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন এবং শহিদ নাঈম ও শহিদ সেলিম তালুকদারের পরিবারের খোঁজখবর নেন। সন্ধ্যায় তিনি পৌর এলাকার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন। গতকাল ‎৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে ঝালকাঠিতে ব্যবসায়ী ও বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময়ের পর কেওড়া গ্রামের বাড়িতে অবস্থান করেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি সদর উপজেলা ও শহরের একাধিক দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। ‎১ অক্টোবর (বুধবার) দুপুরে তিনি বিনয়কাঠীতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পূজামন্ডপ পরিদর্শন করেন। বিকালে কাঠালিয়া ও রাতে রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST