ঢাকাWednesday , 8 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ” রেল কর্মকর্তা (PW কুলাউড়া) মোজাম্মেল হক আর নেই”

    admin
    October 8, 2025 1:47 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে রাতে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন পি ডব্লিউ (PW) কুলাউড়া-এর মোজাম্মেল হক।
    মোজাম্মেল হক ছিলেন বাংলাদেশ রেলওয়ে এসএসএই/ওয়ে/সিলেট–কুলাউড়া সেকশনের ইনচার্জ এবং কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের সভাপতি। রেল বিভাগের প্রতি তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার জন্য সহকর্মী ও স্থানীয়দের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি।

    সহকর্মীরা জানান, উদ্ধারকাজ শেষে ফেরার সময় সড়কে দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা–কর্মচারীরা তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
    মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন— আমিন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST