জেলা প্রতিনিধি, বান্দরবান
বান্দরবানের লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাইপসহ একটি শ্যালো ইঞ্জিন জব্দ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে শ্যালো ইঞ্জিন ও বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল থানায় নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


