ঢাকাFriday , 17 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালন মেলাকে ঘিরে র‍্যাবের জনবল বাড়িয়ে দেওয়া হয়েছে: র‍্যাব-১২ সিও

    admin
    October 17, 2025 2:25 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    অত্যন্ত আনন্দের বিষয় এবার লালন মেলাকে জাতিয়ভাবে ক শ্রেনীর অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘদিন এই মেলাটি যেভাবে উদযাপিত হয়ে আসছে তার থেকে আরো আনন্দ-পূর্বক ভাবে আনন্দের সাথে উদযাপন করা হবে। র‍্যাবের পক্ষ থেকে বরাবরের মত যে ব্যাবস্থা টহল ব্যাবস্থা, আমাদের নিয়মিত টহল রয়েছে, আমাদের গোয়েন্দা দল রয়েছে, আমাদের স্ট্যান্ড বাই পার্টি রয়েছে এবং অন্যান্য বারের তুলনায় আমাদের যে জনবল আছে তা বাড়িয়ে
    দিয়েছি। আমি বিশ্বাস করি অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সমাপ্ত হবে।
    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া কুমারখালীর ছেউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গন ও মেলার মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের সাক্ষাৎকারে এসব কথা বলেন র‍্যাব-১২’র সিও অ্যাডিশনাল ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া।
    এ সময় উপস্থিত ছিলেন, র‍্যাব-১২ সিরাজগঞ্জের সদর ব্যাটালিয়নের অপস অফিসার এএসপি মোঃ ওসমান গনি, র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম সহ র‍্যাবের গোয়েন্দা শাখার সাদা পোশাকধারী ও ডিউটিরত পোশাকধারী সদস্যরা।

    উল্লেখ্য: ১৩৫তম বাউল সম্রাট ফকির লালনের তিরোধান দিবস এবার জাতীয় ভাবে পালন হবে। বাংলা সনের পহেলা কার্তিক শুরু হবে এই তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপি মেলা। ইংরেজি সনের আগামী ১৭, ১৮, ও ১৯ অক্টোবর কুমারখালীর ছেউড়িয়ায় লালন আঁখড়া বাড়িতে জাতীয় ভাবে অনুষ্ঠান উৎযাপনে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST