এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
টান টান উত্তেজনা অনেক হিসাব নিকাশ এর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক হিসাব দীর্ঘ ১৬ বছরের ত্যাগ বিসর্জন, সদ্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অন্তভূক্তি, মাঠ পর্যায়ের কর্মী সমর্থকদের আশঙ্কা সব কিছু শেষ করে কক্সবাজার জেলার কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের দলীয় কান্ডারীর নাম চলে আসল ভোটের ময়দানে। সেই কাঙ্খিত নাম লুৎফর রহমান কাজল, যিনি তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন ছাত্রদল, যুবদল ও মূল দলের কেন্দ্রীয় রাজনীতি করে, ২০০৮ সালের চরম মুহুর্তে দলের নিবেদিত একজন পার্লামেন্ট মেম্বার হয়ে ভূমিকা রেখেছিলেন সংসদের বিরোধী দলীয় এমপি হিসেবে, কখনো দমে যাননি, কখনো থেমে যাননি, জেলায় দলীয় কোন্দলের রাজনীতি করেও নিজেকে রেখেছেন বিতর্কের উর্দ্ধে, ৫ ই আগষ্ট পরবর্তী সারাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মহা উৎসব চললেও, চেষ্টা করে গেছেন নিজের অনুসারীদের নিয়ন্ত্রণে, কখনো কখনো সাজানো কিছু কালিমা লেপন করলেও স্থায়ী ভাবে দাগ লাগেনি রাজনৈতিক চরিত্রে, সব সময় করে গেছেন সহনশীল আচরণ, ঠান্ডা মাথায় মোকাবেলা করেছেন ৫ ই আগষ্টের মতো উত্তাল দিন গুলো । এত কিছুর প্রতিদান দলের এই মূল্যায়ন বলে মনে করেন এই নেতা। তিনি বলেন দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে তবে তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়, আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করা ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সেবায় মনোযোগ দিতে হবে। আগামীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দেশ নায়ক তারেক রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কক্সবাজার-৩ আসন উপহার দিতে চান ।



