ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শতবর্ষী বৃদ্ধের পাশে ‘পথের আলো’, চিকিৎসা সহায়তা ও মানবতার অনন্য দৃষ্টান্ত

    admin
    October 3, 2025 8:11 pm
    Link Copied!

    রতন রায় : রাজারহাট (কুড়িগ্রাম)

    মানুষের জন্য, মানুষের পাশে—এই অমোঘ মন্ত্রকে ধারণ করে দীর্ঘ ছয় বছর ধরে নিরলসভাবে কাজ করে চলেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো রাজারহাট’। সংগঠনটির এবারের কর্মসূচি ছিল উপজেলার এক শতবর্ষী বৃদ্ধের চিকিৎসা সহায়তা প্রদান, যা এলাকায় সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

    শুক্রবার (৩রা অক্টোবর) বিকাল ৫টায় সংগঠনের সদস্যরা সাপ্তাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের শতবর্ষী মোঃ আব্দুর ছাত্তার এর বাড়িতে পরিদর্শন করেন। তাঁরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান করেন। বৃদ্ধের দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও হতদরিদ্র জীবনযাত্রার কথা বিবেচনা করে এই সহায়তার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি।

    এসময় সংগঠনের সভাপতি আনিছুর রহমান লিটন তার বক্তব্যে বলেন, “সমাজের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত হতদরিদ্র ও বয়োজ্যেষ্ঠ মানুষরা প্রায়ই মৌলিক চিকিৎসাসহায়তা থেকে বঞ্চিত হন। ‘পথের আলো’র লক্ষ্য হলো এমনই মানুষদের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানো। আজ এই মহতী কাজে আমাদের সকল সদস্য ও সহযোগীদের আন্তরিকতা ছিল প্রশংসনীয়।”

    উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগকালীন ত্রাণ তৎপরতা থেকে শুরু করে নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কাজে সুনামের সঙ্গে সম্পৃক্ত রয়েছে ‘পথের আলো রাজারহাট’।

    এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক মোশাররফ হোসেন বসুনিয়া সুইট, কোষাধ্যক্ষ- মজনু সরকার, মোঃ আহসান কবির কুইক, মামুনুর রশীদ, মাওলানা জাহেদুল ইসলাম, মেহেদী হাসান, মোকছেদুল হক বসুনিয়া প্রমুখ।

    সংগঠনের এই কার্যক্রম এলাকায় সামাজিক সচেতনতা ও মানবিকতার নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় সুধীজন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST